1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩
  • ১৯০ Time View

kajiপ্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না। এতে সাজাপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে রায়ের কপি না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

বৃহস্পতিবার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রকিবউদ্দিন জানান, ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত বা দোষী প্রমাণিতরা যাতে কোনো নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্য আমরা এই ধরনের আইন নিয়ে আলোচনা করেছি।

আন্তর্জাতিক আদালত জামায়াতকে সন্ত্রাসী সংগঠন বলায় এই দলের নিবন্ধন থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই ব্যাপারে রায়ের কপি না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

বিএনএফ নামক রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে বিভিন্ন দলের আপত্তি থাকা শর্তেও তাদের নিবন্ধন দেয়া হবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, আমরা এখনো মাঠ পর্যায়ে যাচাইয়ের কাজ করছি। এরপর তাদের শর্ত পূরণ হলে আমরা পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেবো। তখন কেউ আপত্তি করলে আমরা বিবেচনা করবো।

উল্লেখ্য, ১৯৭৩ এর দালাল আইনে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে উল্লেখ আছে।  তবে ওই আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা উল্লেখ নেই তাই নতুন করে ১৯৭৩ আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার কথাটি প্রতিস্থাপিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ