1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

আধুনিক শিক্ষা কার্যক্রম চালু করায় শিক্ষার্থীরা দক্ষ হচ্ছে : আমু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৪৬ Time View

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আধুনিক শিক্ষা কার্যক্রম চালু করায় শিক্ষার্থীরা দক্ষ হচ্ছে।
‘যে জাতি যত শিক্ষিত, সে জাতি ততই উন্নত’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের শিক্ষাব্যবস্থাকেও ডিজিটাল করেছে। বিদ্যালয়ে মাল্টি মিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে।
আমির হোসেন আমু শুক্রবার বেলা ১২টায় ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, পদ্মাসেতু ও পায়রা বন্দর চালু হওয়ার পর দক্ষিণাঞ্চল একটি অর্থনৈতিক অঞ্চলে পরিনত হবে। এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। এজন্য শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার দিকে ঝুকতে হবে।
শিল্পমন্ত্রী উল্লেখ করেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা ক্ষমতায় ছিল, তারা দেশের কোন উন্নয়ন করেনি। এজন্য দেশ অনেক পিছিয়ে ছিল। স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীন রাজনীতিবিদ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে উত্তরীয় ও কোট পিন পরিয়ে দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম।
এ সময় শিল্পমন্ত্রী উপজেলার ৯৬টি বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ ও একটি করে প্রজেক্টর বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর উপস্থিত ছিলেন।
পরে শিল্পমন্ত্রী নলছিটি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আইটি প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০জন যুবক ও যুবতীকে সনদপত্র প্রদান করেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহামুদ হোসন জোমাদ্দার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এছাড়াও তিনি আজ ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খাসমহল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মোট এক লাখ ৯০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ