1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

আদমশুমারিতে বাদ পড়ছে রোহিঙ্গা মুসলমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ১৪৩ Time View

miyanmarমিয়ানমার সরকার ঘোষণা করেছে, আদমশুমারির সময় মুসলমানদেরকে রোহিঙ্গা হিসেবে নিবন্ধিত করা হবে না। গত তিন দশকের মধ্যে এটিই হচ্ছে সেদেশে প্রথম আদমশুমারি। দেশটির উগ্র বৌদ্ধরা দাবি করছে, এতে রাখাইন (আরাকান) প্রদেশের মুসলমানদেরকে রোহিঙ্গা হিসেবে নিবন্ধিত করা হলে তারা আনুষ্ঠানিকভাবে নাগরিক হিসেবে গণ্য হয়ে হতে পারে।

মিয়ানমার সরকারের মুখপাত্র ইয়ে হাতুত সাংবাদিকদের বলেন, কোন বাড়ির কেউ যদি নিজেকে রোহিঙ্গা হিসেবে পরিচয় দেয়, তাহলে তাকে নিবন্ধিত করা হবে না। তিনি বাঙালি হিসেবে পরিচয় দেয়ার জন্য রোহিঙ্গাদের পরামর্শ দিয়েছেন।

উলেখ্য, মিয়ানমার সরকার সেদেশের রোহিঙ্গা মুসলমানদেরকে প্রতিবেশী বাংলাদেশ থেকে আগত অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করে। এ অজুহাতে দীর্ঘ দিন ধরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে সেদেশ থেকে বিতাড়নের ষড়যন্ত্র বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রক্রিয়ায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের একটা বড় অংশই এখন শরণার্থীতে পরিণত হয়েছে। তাদেরকে কোন ধরনের নাগরিক সুবিধা দেয়া হচ্ছে না।

ইতিহাসও সাক্ষ্য দেয়- রোহিঙ্গারা মিয়ানমারেরই নাগরিক। মুসলমান হওয়ার কারণেই তাদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে বলে রোহিঙ্গা মুসলমানেরা জানিয়েছেন।

আদমশুমারি ইস্যুকে কেন্দ্র করে চলতি সপ্তাহে উগ্র বৌদ্ধরা রাখাইন প্রদেশে আন্তর্জাতিক সংস্থাগুলোর দপ্তরে হামলা চালিয়েছে। হামলার পর বিদেশি ত্রাণকর্মীরা প্রাণভয়ে ওই এলাকা থেকে পালিয়ে গেছেন। জাতিসংঘ প্রায় ৫০ জন কর্মীকে সেখান থেকে সরিয়ে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ