1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

আতঙ্কে গ্রিসের সাধারণ মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ১১৭ Time View

grishগ্রিসের ঋণ সহায়তা প্যাকেজের সময় শেষ হতে চলেছে মঙ্গলবার মধ্যরাতে। রোববার জানা গেছে গ্রিসের বিপুল পরিমাণ ঋণ পরিশোধের জন্য সেদেশের ব্যাংকগুলোকে জরুরী অর্থ দেয়া বন্ধ করে দিতে যাচ্ছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতের মধ্যে গ্রিসকে আইএমএফের ১৭০ কোটি ডলার ঋণ শোধ করতে হবে।

মনে করা হচ্ছে গ্রিস এই অর্থ দিতে না পারলে ঋণখেলাপি হয়ে যাবে, এবং তাদের ইউরোজোন থেকেও বেরিয়ে যেতে হতে পারে।

ইউরোজোনের অর্থমন্ত্রীরা বলছেন, গ্রিসের উচিত হবে সোমবার দিনটিকে ব্যাংক হলিডে বা ছুটির দিন হিসেবে ঘোষণা করা – যাতে অর্থখাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়।

সংকটের আশংকা ঘনীভূত হতে থাকায় গ্রিসের লোকজন ব্যাংক থেকে টাকা তুলে নিতে ক্যাশ মেশিনগুলোর সামনে ভিড় জমাচ্ছে।

এথেন্সে বাংলাদেশী অভিবাসী এসোসিয়েশনের প্রধান জয়নাল আবেদিন বলছিলেন, “একটা গুজব চলছে এক সপ্তাহ ব্যাংক বন্ধ থাকবে আর এ কারণে মানুষজন খুব ভয় পাচ্ছে নিজেদের টাকা ব্যাংকে থাকবে কিনা । টাকার জন্য সবাই আতঙ্কে আছে।”

“আর একটা বিষয়ে ভয় যে ইউরোপ থেকে গ্রিস বের হয়ে গেলে এখনকার মতো ইউরোপের দেশগুলোতে সহজভাবে চলাচল করতে পারবোনা। আমাদের ইউরো যেটা আছে সেটার পূর্বের কারেন্সি এসে যাবে। এসব মিলায়ে আমরা সবাই আতঙ্কে আছি”-বলছিলেন মি. জয়নাল।

এই অবস্থায় মানুষ ব্যাংক থেকে টাকা তোলার পাশাপাশি খাবারও মজুদ করছে বলে জানালেন জয়নাল আবেদিন।

মি. আবেদিন জানান যে তিনি চারটা সুপারমার্কেট ঘুরে দেখেছেন, প্রচুর লোক লাইন দিয়ে বাজার করছে, ঘরের টিস্যুপেপার থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপাতি কিনতে সুপারমার্কেটে মানুষের ভিড় জমেছে। – বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ