1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

আজ দেখা যাবে সুপার মুন!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৫৫ Time View

আজ ২৮ সেপ্টেম্বর, সোমবার আকারে বেশ খানিকটা বড় ও উজ্জ্বল হয়ে রাতের আকাশে ধরা asduiasdlasদেবে ‘সুপারমুন’। স্বাভাবিক ভাবেই এ দৃশ্য দেখতে উচ্ছ্বসিত আকাশপ্রেমীরা। পূর্ণিমা এবং পৃথিবীর কাছে চাঁদের চলে আসা এই ২ ঘটনার সংযোগেই দেখা মেলে বিরল মহাজাগতিক দৃশ্যটির। আজ বাংলাদেশ সময় ভোর ৬টা ৭ মিনিটে গ্রহণ শুরু হবে। শেষ হবে সকাল ৯টা ২৭ মিনিটে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুধুমাত্র উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও পশ্চিম এশিয়া (আফগানিস্তান-পাকিস্তান থেকে আংশিক) দেখতে পাওয়া যাবে। সুপারমুন নয়, পশ্চিমের দেশগুলি দেখতে পাবে ‘সুপার ব্লাড মুন’। বড় উজ্জ্বল গোল চাঁদ রক্তাভ বর্ণ ধারণ করবে।
বিজ্ঞানীরা জানালেন পূর্ণগ্রাস গ্রহণের জন্যই এমনটা ঘটবে। গ্রহণের সময় পৃথিবীর ছায়াকোণে ঢুকে পড়ে চাঁদ। এদিকে, পৃথিবীর বায়ুম-লে থাকা ধুলোকণার উপর এসে পড়ে সূর্যের সাদা আলোর ৭টি রং। এর মধ্যে লাল আলো সব চেয়ে কম বিচ্ছুরিত হয়। অন্যান্য রং বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে। লাল আলো যে হেতু কম ছড়ায়, তাই সেই আলোটিই উজ্জ্বল হয়ে দেখা দেয়।
ওই লাল আভা প্রতিসরিত হয়ে একটু বেঁকে গিয়ে পড়ে চাঁদের মাটিতে। ফলে পৃথিবীর উপগ্রহটিকে পুরো অন্ধকার না দেখিয়ে রক্তাভ বর্ণের দেখায়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী সারা নোবেলের কথায়, ‘যে কারণে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় আকাশে লাল আভা দেখতে পাওয়া যায়, এ ক্ষেত্রেও তা-ই ঘটবে।’
প্রসঙ্গত এমন ঘটনা, অর্থাৎ সুপারমুন ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একসঙ্গে ঘটেছিল সেই ৩৩ বছর আগে ১৯৮২ সালের ৩০ ডিসেম্বর। এর পরে দেখা যাবে ২০৩৩ সালের ৮ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ