1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

আজ আবার সাইবার হামলার আশঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ২৪২ Time View

বিশ্বজুড়ে গত শুক্রবার ১৫০টি দেশের দুই লাখের বেশি কম্পিউটারে সাইবার হামলা হয়েছিল। এ সাইবার হামলাটিকে বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য একটি ‘ওয়েক-আপ-কল’ বা সতর্কবার্তা বলে উল্লেখ করেছে বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। তবে এ হামলার রেশ কাটতে না কাটতেই আবারও আরেক দফা হামলার আশঙ্কা করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

বিবিসির এক সংবাদে বলা হয়েছে, সপ্তাহিক ছুটি কাটিয়ে ইউরোপ আমেরিকা জুড়ে সোমবার (১৫ মে) কোটি মানুষ কাজে ফিরছে। কম্পিউটারের চাহিদা থাকবে অনেক বেশি। ফলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন সোমবার (১৫ মে) আরেক দফা সাইবার হামলার আশঙ্কা রয়েছে।

যুক্তরাজ্যে ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার বিভিন্ন প্রতিষ্ঠানকে সপ্তাহের শুরুতে তাদের কম্পিউটার সিস্টেম সুরক্ষিত রাখার পরামর্শ দিচ্ছে। মাইক্রোসফট বলছে, বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দুই লাখেরও বেশি কম্পিউটার র্যানসামওয়্যার সাইবার হামলার শিকার হওয়ার ঘটনাটিকে কম্পিউটার প্রযুক্তি বিষয়ে মানুষকে আরও বেশি সজাগ হওয়ার কথাই মনে করিয়ে দিয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার সারাবিশ্বে একযোগে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে। প্রথমে ৭৪টি দেশের কথা বলা হলেও বিবিসির সর্বশেষ খবরে বলা হয়েছে বিশ্বের ১০০টি দেশ এ সাইবার হামলার শিকার হয়। উত্তর আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে এশিয়া পর্যন্ত অন্তত ১০০টি দেশে এ হামলা করেছেন হ্যাকাররা। এটিই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সাইবার হামলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ