1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

আগের রূপে শুভশ্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৮৭ Time View

বিয়ের পর স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন টালিউডের তারকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গেলো বছরের ১২ সেপ্টেম্বর সন্তান জন্মের পর থেকেই শারীরিক গঠনে পরিবর্তন আসে নায়িকার। তবে তিনি কথা দিয়েছিলেন, নিজেকে আগের রূপে ফিরিয়ে আনবেন। এবার তিনি করে দেখালেন।

মূলত মা হওয়ার পর বেশ মুটিয়ে যান শুভশ্রী। এ কারণে কিছু মানুষের সমালোচনাও সহ্য করতে হয়েছে তাকে। তবে তিনি নিজের লক্ষ্যে অটুট ছিলেন। স্লিম রূপে ফিরে যাওয়ার তাড়া না থাকলেও ধীরে ধীরেই নিজেকে ফিট করে তুলবেন বলে মনঃস্থির করেছিলেন। সেই কথাই প্রমাণ করে দিলেন শুভশ্রী। শুধু তাই নয়, আগের চেয়ে আরও বেশি আবেদনময়ী হয়ে উঠেছেন রাজপত্নী।

শুক্রবার (১৩ আগস্ট) ইনস্টাগ্রামে নতুন দুটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী। ছবিতে দেখা যায়- খোলা চুল, ন্যুড মেকআপ আর পরনের মেরুন রঙের ওয়েস্টার্ন পোশাকে বেশ লাস্যময়ী ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন। কমেন্ট বক্সে হাজার হাজার ভক্তরা তার রূপের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন।

ক্যাপশনে লিখেছেন, ‘দ্যুতি ছড়াতে ভয় করো না’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ