1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

আগামীতে জাতীয় পার্টির বিকল্প নেই: এরশাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১২
  • ২৫৮ Time View

দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার বিকেলে বনানীস্থ পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এরশাদ আরো বলেন, মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। জনগণের প্রত্যাশা পূরণের জন্যই আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় যেতে হবে।

তিনি বলেন, আজ রাজধানী বসবাসের অযোগ্য নগরীতে পরিণত হয়েছে। আমরা ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করবো।এতে করে রাজধানীর ওপর মানুষের চাপ কমবে।

সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে উল্লেখ করে বলেন, প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু হলে সারা দেশ থেকে মানুষকে আর রাজধানীতে আসতে হবে।

দলে যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, ‘‘তোমরা উপযুক্ত সময়ে জাতীয় পার্টিতে এসেছো। তোমরা জাতীয় পার্টির পরিবতর্নের বার্তা নিয়ে জনগণের কাছে চলে যাও।’’

এ সময় এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার, গোলাম মোস্তফা আলো ও জাহিদুল হাসান জোয়ার্দ্দার।

এ সময় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, তাজুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ সরকার, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ও চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট সোহরাব হোসেন, সাহাবুদ্দিন বিশ্বাস, এসএম সাহাবুদ্দিন বাবু উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ