1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকে’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৬১ Time View

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকে। বর্তমান সরকার সব সময় কৃষকদের পাশে থেকে তাদের সহযোগিতা করে আসছে।

রোববার (৩০ এপ্রিল) সকালে ঝালকাঠিতে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু কৃষক লীগকে সংগঠিত করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষক লীগ আজ সুসংগঠিত হয়েছে। কৃষক লীগ সব সময় প্রস্তুত। যা করোনাকালীন সময় প্রমাণ করেছে। আগামীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রচার কাজে তারা ভূমিকা রাখবে।

জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান রসুলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন খান সুরুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম।

বিশেষ বক্তা ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শওকত হোসেন সানু। সম্মেলনে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ