1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপির অন্তর জ্বালা কেন : কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ১০১ Time View

কর্মসূচি নিয়ে বিএনপির সমালোচনার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা পাল্টাপাল্টি কর্মসূচি নয়। এটা গণ-অভ্যুত্থানের কর্মসূচি। বিএনপি এসব দিবস পালন করে না। আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপির কেন অন্তর জ্বালা?
আজ বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের গণ-অভ্যুত্থান দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মির্জা ফখরুল লালকার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরলো। সরকার পতন, ৫৪ দল, ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া। বিএনপির হাঁকডাক, লোটাকম্বল, মশার কয়েল, সাতদিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ। বিএনপি সোহরাওয়ার্দীতে আন্দোলন না করে গরুর হাটে করেছে। বিএনপির আন্দোলন থেকে জোয়ার থেকে ভাটার দিকে যাচ্ছে। বিএনপি ভুয়া, তাদের জনগণ বিশ্বাস করে না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বাকশাল নিয়ে কথা বলে এটা জাতীয় দল, এ দলে বঙ্গবন্ধুর কাছে জিয়া দরখাস্ত করে সদস্য হয়েছিল। কৃষক শ্রমিক আন্দোলন করেছিল তাদের আপনারা গুলি করে হত্যা করেছিলেন। কৃষক শ্রমিককে বিএনপির পছন্দ নয়। দেশের উন্নয়নের জ্বালায় জ্বলছে বিএনপি। বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা। মাত্র সূচনা করেছি আমরা, খেলা এখনো শুরু করিনি। বিএনপির আন্দোলনে নেতাকর্মীরা ছাড়া কোনো জনগণ নেই।
সেতুমন্ত্রী বলেন, স্বাধীনতা হঠাৎ আশার কোনো গল্প নয়। স্বাধীনতা লাখো শহীদের রক্ত, মা-বোনের সম্ভ্রমের সংগ্রামের নাম। স্বাধীনতা একদিনে আসেনি হাজার বছরের আন্দোলন সংগ্রাম আর লড়াইয়ের মাধ্যমে এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে ২৩ বছর সংগ্রাম করে এ দেশের স্বাধীনতা এসেছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ