1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

অ্যাস্ট্রাজেনেকার পর মডার্নার টিকা নিলেন মের্কেল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৫০ Time View

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার নিলেও দ্বিতীয় ডোজ নিয়েছেন আরেক কোম্পানি মডার্নার টিকা। মঙ্গলবার জার্মান সরকারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

৬৬ বছর বয়স্ক মের্কেল এপ্রিলে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছিলেন। কয়েকদিন আগে তিনি মর্ডানার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার টিকার মিশ্রণ ভালো ধারণা হতে পারে। কিন্তু নিশ্চিতভাবে বলার সময় এখনো আসেনি।

১৬ বছর চ্যান্সেলর হিসেবে থাকা মের্কেল এ বছর দায়িত্ব ছাড়বেন।

মার্চ মাসে ইউরোপীয় কয়েকটি দেশের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করে জার্মানি। টিকা নেওয়ার পর রক্তে জমাট বাঁধার আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়।

টিকাদানে শুরুতে জার্মানিতে ধীরগতি থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে গতি বেড়েছে। দেশটির অর্ধেকের বেশি জনগণ প্রথম ডোজ পেয়ে গেছেন।

এপ্রিলে মের্কেলের মুখপাত্র তার টিকা নেওয়ার সনদপত্র টুইটারে প্রকাশ করেছিলেন।

বিভিন্ন টিকা মিশ্রণ করা নিয়ে কয়েকটি গবেষণা পরিচালিত হয়েছে। যুক্তরাজ্যের একটি গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের ডোজ মিশ্রণের ফলে হালকা ও মাঝারি পার্শ্বপ্রতিক্রিয়ার কথা উঠে এসেছে।

রয়টার্স জানিয়েছে, টিকা স্বল্পতা ও সুরক্ষার উন্নতির জন্য কয়েকটি দেশ মিশ্রণের বিষয়টি বিবেচনা করছে। অদূর ভবিষ্যতে কানাডার ওন্টারিও ও কুইবেক প্রদেশ এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনার জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ