1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত কোপা দেল রে’র সব ম্যাচ

অ্যালার্জি থাকলে নেওয়া যাবে না করোনার টিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৫৪ Time View

গত মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে বড় পরিসরে প্রথমবারের মতো ফাইজার এবং বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু এর মধ্যেই যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সতর্ক করে বলেছে যে, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এ টিকা গ্রহণ করা উচিত হবে না।

যাদের দেহে অ্যালার্জির ইতিহাস রয়েছে তারা এ টিকা গ্রহণের কারণে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার টিকা গ্রহণের পর ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দুই কর্মীর দেহে অ্যালার্জির পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পরই এ বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

যাদের কোনো ধরনের ওষুধ, খাবার বা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার ইতিহাস রয়েছে তাদের এ টিকা গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ওষুধ ও স্বাস্থ্যসেবা বিষয়ক পণ্য নিয়ন্ত্রক সংস্থা। যে দুজন কর্মীর দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে তারা চিকিৎসা নেওয়ার পর এখন তাদের অবস্থা ভালো আছে বলে নিশ্চিত করা হয়েছে।

ওই দুই কর্মীর দেহে ‘অ্যানাফাইল্যাকটোয়েড’ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরে র‌্যাশ, শ্বাসকষ্ট এবং কোনো কোনো ক্ষেত্রে উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দেয়। তবে এটি অ্যানাফাইলেক্সিসের মতো গুরুতর নয় বা এ থেকে মৃত্যুর ঝুঁকি তৈরির কোনো সম্ভাবনা নেই বলেও উল্লেখ করা হয়েছে।

ফাইজারের টিকা নেওয়া ওই দুই কর্মীর গুরুতর অ্যালার্জির ইতিহাস রয়েছে। ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) মেডিক্যাল ডিরেক্টর অধ্যাপক স্টিফেন পোয়িস বলেছেন, ওই দুজনই সুস্থ হয়ে উঠছেন। তার মতে, নতুন টিকা গ্রহণের ক্ষেত্রে অনেক সময় নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।

মঙ্গলবার যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার মানুষ প্রথমবারের মতো করোনার টিকা গ্রহণ করেছেন। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ইমিউনোলজি বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ওপেনশ’ বলেন, ‘কোনো ধরনের প্রতিক্রিয়া ছাড়া এখনো কোনো কার্যকর ওষুধ আমরা পাইনি। সে কারণে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি এবং সুবিধার বিষয়টিতে আমাদের ভারসাম্য রেখে কাজ করতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ