1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

অশুভ শক্তি আর তাণ্ডব চালাতে পারবে না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ১৩৯ Time View

20একসময়ে জামায়াত-শিবিরের তাণ্ডবে অবরুদ্ধ সাতক্ষীরার মানুষ এখন স্বাভাবিকভাবে জীবনযাত্রা পরিচালনা করছে। নাশকতা সৃষ্টিকারীরা এখন বিঘ্ন সৃষ্টি করার সাহস পায় না। আগামীতেও কোন অশুভ শক্তি সাতক্ষীরার মাটিতে তাণ্ডব চালাতে পারবে না।

সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি ও সাতাক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির এসব কথা বলেন।

এ সময় তিনি, আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য সাতক্ষীরার সর্বসাধারণকে ধন্যবাদ জানান। সাতক্ষীরা নিজের জন্মভূমি উল্লেখ করে অতিরিক্ত ডিআইজি বলেন, জীবনের শেষ মুহূর্তগুলো সাতক্ষীরার মাটি ও মানুষের সঙ্গে কাটাতে চাই।

মঙ্গলবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন, সিনিয়র সাংবাদিক আবু আহম্মেদ, কল্যাণ ব্যানার্জী, সুভাষ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সমাজসেবক আবুল কালাম বাবলা, অতিরিক্ত ডিআইজির স্ত্রী চৌধুরী নুরজাহান মঞ্জুর প্রমুখ।

এ সময় অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। শেষে অতিথিরা প্রেসক্লাবের নতুন হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ