1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

অভিবাসন প্রত্যাশীদের ঢল কমাতে মিশর ও তিউনিশিয়ায় যাচ্ছেন মের্কেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ১১১ Time View

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বৃহস্পতিবার মিশর ও তিউনিশিয়ায় দুই দিনের সফরে যাচ্ছেন। উত্তর আফ্রিকা বিশেষ করে সংঘাতপূর্ণ লিবিয়া থেকে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের ঢল সীমিত রাখতে চাপ প্রয়োগই তার এ সফরের লক্ষ্য।
২০১১ সালে মোয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একটি জাতীয় সরকার গঠন করা নিয়ে দেশটিতে চরম বিশৃংখলা দেখা দেয়। আর এ কারণেই দেশটি থেকে ইউরোপের দেশগুলোতে যেতে চাওয়া লোকের সংখ্যা অনেক বেড়ে যায়।
মের্কেল জার্মানিতে আসতে থাকা অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা হ্রাসের ব্যাপারে অনেক চাপের মুখে রয়েছেন। ২০১৫ সাল থেকে দেশটি দশ লাখেরও বেশী শরণার্থী গ্রহণ করেছে।
তার সরকার সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসী প্রত্যাবাসন জোরদার করতে মাঘরেব রাষ্ট্রসমূহ ও মিশরের প্রতি আহবান জানিয়েছে।
মের্কেল প্রথমে মিশর যাবেন এবং সেখানে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সাক্ষাত করবেন। পরে তিনি সেখান থেকে শুক্রবার তিউনিশিয়ায় যাবেন এবং দেশটির প্রেসিডেন্ট বেজি কাইদ ইসাবসির সঙ্গে সাক্ষাত করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ