1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

অবশেষে কলম্বিয়ায় ফার্ক শান্তি চুক্তি অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ১১৮ Time View

25অবশেষে কলম্বিয়ার সিনেটে অনুমোদন পেলো ফার্ক শান্তি চুক্তি। এর আগে গত মাসে বিদ্রোহী ফার্ক গোষ্ঠীর সঙ্গে সরকারের একটি শান্তি চুক্তি গণভোটে বাতিল হয়ে যায়। খবর বিবিসির।

প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সন্তোস জানিয়েছেন, সংশোধিত চুক্তিটি আগের চুক্তির তুলনায় অনেক বেশি শক্তিশালী। বিরোধীদের দাবি মেনে নিয়ে নতুন চুক্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

তবে সাবেক প্রেসিডেন্ট আলভারো উড়িবে বলেছেন, সংশোধিত চুক্তি এখনো ফার্ক নেতাদের প্রতি নমনীয় রেখেই তৈরি হয়েছে।

সংশোধিত চুক্তিটি এখন অনুমোদনের জন্য হাউস অব কংগ্রেসের নিম্নকক্ষে পাঠানো হবে।

প্রায় পাঁচ দশকের গৃহযুদ্ধে দেশটিতে ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আরো কয়েক লাখ মানুষ বাস্তুহারা হয়েছে।

চার বছর ধরে ফার্ক গোষ্ঠী এবং সরকারের মধ্যে শান্তিচুক্তি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। অবশেষে এ বছরের শুরুতে কিউবার রাজধানী হাভানায় শান্তিচুক্তির বিষয়ে একমত হয় দু’পক্ষ।

শান্তিচুক্তি অনুমোদনের আগে কলম্বিয়ার মেডেলিন শহরে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ