1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

অনার্স পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০১৬
  • ১৪৫ Time View

1313জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন করে।

মানববন্ধনে কয়েকশ শিক্ষার্থী হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- আশরাফ উদ্দিন ইমন, আবুল বাশার, ইয়াছিন মাহমুদ, মাহমুদুল হক, আইরিন সুলতানা স্মিতা,  কিরণ মণি প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেশনজট কমানোর নামে শিক্ষার্থীদের জীবন বিপন্ন করার প্রজেক্ট হাতে নিয়েছে। তারা ক্রাশ প্রোগ্রামের নির্ধারিত সময়ের দুই মাস আগেই পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। অবিলম্বে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার প্রকাশিত রুটিন অন্তত দুই মাস পেছানো না হলে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ