1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অনাথ শিশুদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৫২ Time View

‘দেশের প্রতিটি শিশু যেন স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠে সে লক্ষ্যে সরকার কাজ করছে। দুস্থ ও অনাথ শিশুদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবারে (বালিকা) সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। তাদের স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। সরকার অনাথ শিশুদের জন্য সরকারি শিশু নিবাসে শিক্ষা ও বসবাসের উপযুক্ত পরিবেশে বেড়ে ওঠার ব্যবস্থা করেছে। শিশুদের লেখাপড়ার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে স্বাবলম্বী করতে এ প্রতিষ্ঠানগুলোতে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

প্রতিমন্ত্রী বলেন, সরকার শিশু নিবাসের পরিসর বাড়ানোর জন্য কাজ করছে। আগামীতে নিবাসীরা আরও উন্নত পরিবেশে এখানে বেড়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ