1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

অক্টোবরে মূল্যস্ফীতি বেড়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ১২৫ Time View

26চলতি বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার বেড়েছে। অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ। সেপ্টেম্বরে যা ছিল ৫.৫৭ শতাংশ।  এ মাসে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়েছে। তবে কমেছে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতির হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের একনেক সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে, সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৫.১০ শতাংশ।  অক্টোবরে যার হার দাঁড়িয়েছে ৫.৬৭ শতাংশ।

মুস্তফা কামাল কলেন, সেপ্টেম্বরে দেশে চাল, শাক-সবজি, লবণ, দুধ, তেল ও চিনির দাম বেড়েছে। এজন্য খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে গেছে।

তিনি বলেন, শহর ও গ্রামে দুই জায়গাতেই মূল্যস্ফীতি বেড়েছে। কিন্তু তা পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে গত বছরের একই সময়ের চেয়ে কমেছে।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য থেকে দেখা যায়, সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিলো ৭.৪২ শতাংশ।  অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৬.৬৩ শতাংশ। এ মাসে আসবাবপত্রের দাম ও পরিবহন ভাড়ায় ব্যয় কমায় খাদ্যবহির্ভূত খাতে ব্যয় কমেছে- জানায় বিবিএস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ