1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প উদ্যোক্তাদের জন্য এসএমই মেলায় ব্যাংকের সহায়তা, কী কী সুবিধা পাচ্ছেন গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ সিলেটের হোটেল থেকে সাবেক সংসদ সদস্য বদির ছেলে-ভাইসহ আটক ৪ পরিবারকে কটাক্ষ করা হলে ‘গর্জে উঠব’: রাশমিকা সুনামগঞ্জে কান্ট্রি গেমস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আ.লীগ আমলের অপরাধ তদন্তে নামছে প্রসিকিউশন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশান-মিরপুরে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

পাঁচবিবিতে চুনাপাথরের খনির সন্ধান

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুন, ২০১২
  • ১৫২ Time View

দেশের উত্তরাঞ্চলীয় জেলা জয়পুরহাটের পাঁচবিবিতে চুনাপাথরের খনির সন্ধান পাওয়া গেছে।  বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)।

তিনি মাসেরও বেশি সময় ধরে খনন কাজ চালিয়ে শনিবার সেখানে চুনাপাথরের খনির সন্ধান পাওয়া যায়।

বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মুনিরা আক্তার চৌধুরী জানান, ভূপৃষ্ঠ থেকে ১৪৯৮ ফুট পর্যন্ত খনন করার পর চুনাপাথরের সন্ধান পাওয়া গেছে। আমরা ধারণা করছি, এ খনির দৈর্ঘ্য ১২ কিলোমিটার প্রস্থ ৮ কিলোমিটার। অর্থ্যাৎ প্রায় ১০০ বর্গকিলোমিটার।

জিএসবি সূত্র জানায়, গত এপ্রিলে ভূতাত্ত্বিক জরিপের ভিত্তিতে ওই খনি এলাকায় অনুসন্ধান কূপ খনন শুরু হয়।

খনিতে চুনা পাথরের বড় ধরনের মজুদ রয়েছে বলেই মনে করছেন খননকারীরা। তবে ঠিক কী পরিমাণ চুনাপাথর রয়েছে, তা নির্ণয় করতে কিছুটা সময় লাগবে।

উল্লেখ্য, এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে কয়লা, কঠিন শিলা, পিট কয়লাসহ কয়েকটি খনি আবিষ্কার করে জিএসবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ