1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চুলের রঙ নিয়ে সমালোচকদের কড়া জবাব নেইমারের, ‘ওরা ফুটবল বোঝে না’ ইতিহাস গড়ে এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে ইউএনডিপির সঙ্গে চুক্তি স্বাক্ষর, কমবে বিরোধ-মামলা ঢাকা ক্লাবের সামনে থেকে আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: জাহেদ লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে অগ্নিসংযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রোল বোমা হামলা: ড. ইউনূস আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

পদ্মাসেতু ইস্যুতে আ.লীগের পাশে দাঁড়ান: বিএনপিকে নাসিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১২
  • ১৬৫ Time View

পদ্মাসেতুর মতো একটা জাতীয় ইস্যুতে রাজনৈতিক ফায়দা না লুটে আওয়ামী লীগের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নসিম।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) পদ্মাসেতু নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র ও বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বঙ্গবন্ধু একাডেমী এ প্রতিবাদের আয়োজন করে।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলো পদ্মাসেতু নিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। এটা ঠিক না। এই সেতু নির্মাণ হলে শুধু আওয়ামী লীগ নয়, দলমত নির্বিশেষে দক্ষিণাঞ্চলের সব মানুষের উপকার হবে। বিএনপি যদি দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে তবে পদ্মাসেতু বিষয়ে আওয়ামী লীগের পাশে এসে দাঁড়ানো উচিত।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা অন্য ইস্যুতে আমাদের সমালোচনা করুন। প্রয়োজনে আন্দোলন করুন। পদ্মাসেতুর মতো একটা জাতীয় বিষয়ে বিরোধিতা না করে একত্রিত হয়ে দাতাদের কাছ থেকে অর্থায়নের চেষ্টা করুন। আমরা জাতীয় ইস্যুতে দ্বিধা-বিভক্ত নই, এটা বিশ্বব্যাংককে দেখাতে হবে।’

‘বিশ্বব্যাংকের মূল্যায়ন ঠিক না। যে কাজ শুরুই হয়নি সেখানে দুর্নীতি হয়নি।’

প্রতিবাদ সভায় বঙ্গবন্ধু একাডেমীর সহ-সভাপতি ফাতেমা জামান সাথী সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবীর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ