1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

মুম্বাইয়ে ভবনে অগ্নিকান্ডে ৪ জনের মৃত্যু, আহত ৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮
  • ৬১ Time View

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি ভবনে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত চার জনের মৃত্যু ও আরো নয় জন আহত হয়েছে।
দেশটির পুলিশ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
মারোল এলাকার মায়মুন ভবনে রাতের বেলা অগ্নিকা-ের সূত্রপাত ঘটে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ ভোরে মায়মুন ভবনে অগ্নিকা- ঘটেছে। এতে চার জনের মৃত্যু ও আরো নয় জন আহত হয়েছে।’
তিনি জানান, স্থানীয় সময় রাত দেড়টার দিকে অগ্নিকান্ডে সূত্রপাত হয়। খবর পেয়ে কয়েকটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে ছুটে যায়।
প্রতিবেদনে বলা হয়, দমকল কর্মীরা প্রায় ১১ জনকে উদ্ধার করে। আহতদের কুপার ও মুকুন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কর্মকর্তাদের মতে, দমকল কর্মীরা কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের কারণ নির্ণয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ