1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

ব্যাংক এমডিদের সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্রীয় ব্যাংক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮
  • ৫৬ Time View

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আজ বৈঠকে বসছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বেলা ৩টায় বাংলাদেশ ব্যাংকে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে তিন ডেপুটি গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারাও অংশগ্রহণ করবেন। নতুন বছরের পরিকল্পনা সাজাতে ও দিকনির্দেশনা দেয়া হবে। পাশাপাশি সভায় বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিতিশীলতা, বেসরকারি খাতে অস্বাভাবিক ঋণপ্রবৃদ্ধি, খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধিসহ নানা বিষয়ে বিশেষ নির্দেশনা দেয়া হতে পারে।

দেশের ব্যাংকিং খাতের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন ও দিকনির্দেশনা ঠিক করতে তিন মাস পরপর এমডিদের নিয়ে ব্যাংকার্স সভার আয়োজন করে থাকে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ ব্যাংকার্স সভাটি অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ১০ সেপ্টেম্বর। ওই সভায় খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে ব্যাংকগুলোকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন গভর্নর ফজলে কবির। সেই সঙ্গে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে একচেটিয়া ঋণ দিতেও নিষেধ করেছিলেন তিনি। এছাড়া ব্যাংকগুলোর নিয়োগ বিজ্ঞপ্তিতে বিষয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করা যাবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ওই সভায়। এসব নির্দেশনার অগ্রগতি পর্যালোচনা হতে পারে আজকের সভায়।

সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোর এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নির্বাচনে সংগঠনটির চেয়ারম্যানসহ পর্ষদে বেশ কিছু পরিবর্তন এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ