1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার

কানাডায় বিমানবন্দরে প্রচণ্ড ঠান্ডায় বেসামাল পরিস্থিতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮
  • ৭২ Time View

কানাডার প্রধান বিমানবন্দগুলোতে সোমবার তুষারপাত, বরফ অপসারণে ধীরগতি ও বেশ কয়েকজন ত্রুু নিখোঁজ হওয়ায় বেসামাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে দেশটির সবচেয়ে বড় নগরী টরেন্টোতে কয়েকশ ফ্লাইট বাতিল হয়ে গেছে।
কানাডা ও যুক্তরাষ্ট্রের একটি বড় অঞ্চল ভারী তুষারপাতের কারণে পুরু বরফে ঢেকে গেছে। ওই অঞ্চলে প্রচ- ঠান্ডা পড়েছে।
খবর এএফপি’র।
নববর্ষের প্রথম ক্ষণ থেকেই এয়ার কানাডা ছুটির সময়টিতে ভ্রমণ এলোমেলো হতে পারে বলে সতর্ক করেছিল। তাদের পক্ষ থেকে টরেন্টো, মন্ট্রিল, কালগারি ও অটোয়ার বিমানবন্দরে যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছিল। কোম্পানিটি সাধারণত বিনামূল্যে যে টিকিট পরিবর্তনের সুযোগ রাখে এ বছর তা রাখেনি।
বিমানবন্দরের ওয়েবসাইটের ডাটাবেইজ অনুযায়ী, দিনটিতে বেশ কয়েকটি ফ্লাইট চার থেকে পাঁচ ঘন্টা বিলম্বিত হয়েছে।
ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের মতো, টরেন্টো বিমানবন্দরে প্রায় ৫শ’ ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীদের সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ