1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নাইজেরিয়ায় বন্দুক হামলায় গির্জায় প্রার্থনায় অংশ নেয়া ১৪ ভক্ত নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮
  • ৪০ Time View

নাইজেরিয়ার রিভার্স রাজ্যে এক বন্দুক হামলায় গির্জায় প্রার্থনায় অংশ নেয়া কমপক্ষে ১৪ ভক্ত নিহত হয়েছে। পুলিশ সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
সোমবার মধ্য রাতের এক প্রার্থনা সভায় অংশ নিয়ে ফেরার পথে তারা এ নির্মম হামলার শিকার হয়। দেশটির তেল সমৃদ্ধ এ রাজ্যে এটি ছিল সর্বশেষ সহিংস ঘটনা।
নিহতদের একজনের আত্মীয় উগোচি ওলুগবো বলেন, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে উপাসকদের একটি দলের ওপর ওই বন্দুকধারী বেপরোয়াভাবে গুলি বর্ষণ করে। তারা নববর্ষ উপলক্ষে আয়োজিত এক প্রার্থনা সভায় অংশ নিতে গির্জায় গিয়েছিল।
দক্ষিণাঞ্চলীয় পোর্ট হারকোর্ট থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে ওমোকু শহরে এ হামলা চালানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সূত্র জানায়, এতে ‘ঘটনাস্থলেই ১৪ জন নিহত ও ১২ জন মারাত্মকভাবে আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।’
রিভার্স রাজ্য পুলিশের জনসংযোগ কর্মকর্তা নামদি ওমোনি জানান, তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি।
ওমোনি বলেন, ‘পুলিশ কমিশনার আহমেদ জাকি অপরাধীদের গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে অভিযান শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ