1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে সাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ৪৬ Time View

আরও একটি বছর সমাপ্তির পথে। কিন্তু এই সময়ে ক্রিকেট অঙ্গনে রচিত হয়েছে অনেক ক্রিকেটীয় গল্পগাঁথা। আর বছর শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ‘ক্রিকেট ডটকম ডটএইউ’ বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে। এতে জায়গা পেয়েছেন এই ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

২০১৭ সালে টি-টোয়েন্টির ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মত। বাংলাদেশ, ঢাকা ডায়নামাইটস, জ্যামাইকা তালাওয়াস, কলকাতা নাইট রাইডার্স ও পেশোয়ার জালমির হয়ে মোট ২৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৪৭ রান করেছেন সাকিব। বল হাতে নিয়েছেন ৩৭ উইকেট। সেরা বোলিং বিপিএলে ১৬ রানে ৫ উইকেট। এ সব বিবেচনা করেই বর্ষসেরা এ দলে জায়গা পেয়েছেন সাকিব।

১. ব্রেন্ডন ম্যাককালাম। ৫৮ ম্যাচে ১৫০৩ রান, সর্বোচ্চ ৯১
২. ক্রিস গেইল। ৪৪ ম্যাচে ১২৭৯ রান, সর্বোচ্চ ১৪৬*
৩. এভিন লুইস। ৩২ ম্যাচে ১১২৪ রান, সর্বোচ্চ ১২৫*
৪. হাশিম আমলা। ২৬ ম্যাচে ১০২১ রান, সর্বোচ্চ ১০৪*
৫. এবি ডি ভিলিয়ার্স। ২৩ ম্যাচে ৭৭৯ রান, সর্বোচ্চ ৮৯*
৬. লুক রনকি (উইকেটকিপার)। ৩৫ ম্যাচে ১০৪৯ রান, সর্বোচ্চ ১০২
৭. সাকিব আল হাসান। ২৯ ম্যাচে ৪৪৭ রান, ৩৭ উইকেট, সেরা বোলিং ৫/১৬
৮. সুনীল নারিন। ৬৪ ম্যাচে ৬২ উইকেট, ৭৬০ রান, সেরা বোলিং ৩/১০
৯. মোহাম্মদ আমির। ২৮ ম্যাচে ৩৪ উইকেট, সেরা বোলিং ৪-১৩
১০. ওয়াহাব রিয়াজ। ৩২ ম্যাচে ৪১ উইকেট, সেরা বোলিং ৩/১৫
১১. রশিদ খান। ৫৫ ম্যাচে ৭৮ উইকেট, সেরা বোলিং ৫/৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ