1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

দেশের প্রথম আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ইস্টার্ন ব্যাংকে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৫৬ Time View

দেশে প্রথমবারের মতো আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) ভিত্তিক ব্যাংকিং চ্যাটবট ‘ইবিএল ডিয়া’ (ইবিএল ডিজিটাল ইন্টারেকটিভ এজেন্ট) চালু করেছে ইস্টার্ন ব্যাংক।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চ্যাটবটটি উদ্বোধন করেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ।

ব্যাংকিং সেবায় প্রবর্তিত এই চ্যাটবটে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে গ্রাহকরা তাদের একাউন্ট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডসহ অন্যান্য বিষয়ে তথ্য লাভ করতে পারবেন।

অনুষ্ঠানে রেজা ইফতেখার বলেন, ‘ইস্টার্ণ ব্যাংক লিমিটেড বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে তার গ্রাহকদের জন্য আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ভিত্তিক সেবা চালু করতে পেরে গর্বিত। আমরা নিশ্চিত এর ফলে গ্রাহকরা তাদের সময় ও ব্যাংকিং অধিকতর কার্যকরভাবে ব্যবস্থাপনার সুযোগ পাবেন। ইবিএল সব সময়ই নতুন কিছু প্রবর্তন করে আসছে এবং ভবিষ্যতেও বিভিন্ন আকর্ষণীয় পণ্য ও সেবা আনয়নের মাধ্যমে সবার জন্য ব্যাংকিং লেনদেনকে ‘সিম্পল’ করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।’

ইবিএল ডিয়া বর্তমানে ফেসবুক ম্যাসেঞ্জারে পাওয়া যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে ভাইভার ও টুইটারেও পাওয়া যাবে। গ্রাহকদের অভিজ্ঞতা ও ফিডব্যাকের আলোকে ইবিএল অব্যাহতভাবে হালনাগদ করাসহ চ্যাটবটে নতুন নতুন ফিচার যুক্ত করবে। ব্যাংকিং সেবাকে ডিজিটালাইজ করার ক্ষেত্রে এটি ইবিএলের একটি বড় পদক্ষেপ, যার মাধ্যমে সেবার মানে উৎকর্ষতা আসবে এবং গ্রাহকদের জন্য ব্যাংকিং উপভোগ্য হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইবিএল কনজ্যুমার ব্যাংকিং বিভাগের প্রধান নাজিম এ চৌধুরী, হেড অব বিজনেস খোরশেদ আনোয়ার এবং ডিজিটাল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান তাসনিম হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ