1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

মার্কিন নাগরিকদের মধ্যে ওবামা সর্বাধিক প্রশংসিত পুরুষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ৪৭ Time View

 যুক্তরাষ্ট্রে পুরুষদের মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নারীদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অধিক প্রশংসিত নাগরিক।
বুধবার প্রকাশিত এক জরিপে এ তথ্য জানানো হয়। খবর এএফপি’র।
গ্যালাপের বার্ষিক জরিপে ওবামা দশম বারের মতো এবং হিলারি ক্লিনটন টানা ১৬ বারের মতো শীর্ষ প্রশংসিত নামের তালিকায় ওঠে আসলেন।
হিলারি গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।
এ জরিপে অংশ নেয়া ১৭ শতাংশ মার্কিন নাগরিক সর্বাধিক প্রশংসিত ব্যক্তি হিসেবে ওবামাকে সমর্থন করেন। গত বছর সমর্থন জানানোর এ হার ছিল ২২ শতাংশ।
এক্ষেত্রে ১৪ শতাংশ নাগরিকের সমর্থন পেয়ে ট্রাম্প দ্বিতীয়।
পোপ ফ্রান্সিস তিন শতাংশ লোকের সমর্থন পেয়ে এর পরের অবস্থানে রয়েছেন।
জরিপে অংশ নেয়া নয় শতাংশ মার্কিন নাগরিক অধিক প্র্রশংসিত নারী হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে সমর্থন করেন।
এক্ষেত্রে সাত শতাংশ নাগরিকের সমর্থন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন দেশটির সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং চার শতাংশ লোকের সমর্থন পেয়ে এর পরের অবস্থানে রয়েছেন টক শো উপস্থাপক ওপরাহ উইনফ্রে।
গ্যালাপ জানায়, এ জরিপে ১ হাজার ৪৯ জন অংশ নেন এবং ৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত জরিপটি চালানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ