1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

গুয়েতেমালার দূতাবাস স্থানান্তরে যুক্তরাষ্ট্রের চাপ নেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ৫৭ Time View

ইসরাইলে গুয়েতেমালার দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার ঘোষণা দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোন ধরনের চাপ ছিল না।
বুধবার মধ্য আমেরিকার এ রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। খবর এএফপি’র।
গুয়েতমালা সিটিতে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী সান্দ্রা জোভেল বলেন, ‘গুয়েতেমালার এমন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোন ধরনের চাপ ছিল না। এটি ছিল সরকারি সিদ্ধান্ত। গুয়েতেমালার বৈদেশিক নীতিমালা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়।’
রোববার ইসরাইলে গুয়েতেমালার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়া হবে দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেসের এমন ঘোষণার পর তিনি এ বিবৃতি দিলেন।
ইসরাইলে মার্কিন দূতাবাস স্থানান্তর করে পবিত্র নগরী জেরুজালেমে নেয়া হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর এখন পর্যন্ত একমাত্র দেশ হিসেবে গুয়েতামালা তার পদাঙ্ক অনুসরণ করলো।
তবে কবে নাগাদ তারা দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেবে সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের মতো গুয়েতেমালাও কিছু উল্লেখ করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ