1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

শুক্রবারে ছবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৪৭ Time View

কলেজে নিজের রুমে মাথার ওপর একটি ছবি টাঙ্গান রায়হান মাস্টার। এই ছবির ব্যাপারে কলেজের কিছু শিক্ষক আপত্তি তোলে। কিন্তু রায়হান মাস্টার তার সিদ্ধান্তে অনড় থাকেন। ব্যাপারটা কলেজের গন্ডি পেরিয়ে স্থানীয় প্রশাসন থেকে সরকারের উচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছায়।

সুবিধা ভোগী চরিত্র কলেজের অধ্যক্ষ রায়হান মাস্টারকে ডেকে নিয়ে ছবি নামানোর পরামর্শ দেন। অন্যথায় রায়হান মাস্টারকে খাগড়াছড়িতে বদলি হতে হবে বলে হুশিয়ারিও প্রদান করেন। রায়হান মাস্টার তবুও মাথার ওপর থেকে ছবি নামান না। উদ্ভুত পরিস্থিতিতে নিজের সংসারেও টানাপোড়েন দেখা দেয়। স্কুল পড়ুয়া আদুরে মেয়ে, বেকার এক ভাই ও বিবাহযোগ্যা এক বোনকে নিয়েই রায়হান মাস্টারের সুখী সংসার।

এমনি এক প্রতিবাদ মুখর কাহিনী নিয়ে নির্মিত হয়েছে রেজানুর রহমানের টেলিফিল্ম ‘ছবি’। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আড়াল করে রাখার ঘৃন্য প্রেক্ষাপটে সমসাময়িক সমাজ বাস্তবতা ফুটে উঠেছে এই টেলিছবিতে।

গাজীপুরের অদূরে মাওনায় পিয়ার আলী বিশ্ববদ্যালয় কলেজ সহ বিভিন্ন এলাকায় এই টেলিছবির শুটিং হয়েছে। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, শাহাদৎ হোসেন, সুমনা সোমা, শাহানা সুমি, রাজিব সালেহীন, সুকর্ন হাসান, মিন্টু সরদারসহ এলাকার উলে­খযোগ্য সংখ্যক নাট্যকর্মী এই টেলিছবিতে অভিনয় করেছেন।

রায়হান মাস্টারের স্কুল পড়ুয়া মেয়ের চরিত্রে শিশুশিল্পী তাহা অভিনয় করেছে। টিভি নাটকে এটিই তার প্রথম অভিনয়। ছবি’র আবহ সঙ্গীত পরিচালনা করেছেন মকসুদ জামিল মিন্টু। ক্যামেরায় ছিলেন ইব্রাহিম করিম পলাশ।

চ্যানেল আইতে এটি প্রচার হবে ২৯ ডিসেম্বর বেলা ৩টা ৫ মিনিটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ