1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিক রিমান্ডে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৪৪ Time View

মিয়ানমারে আটক হওয়া বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে ১৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এ বিষয়ে রয়টার্সের তরফ থেকে বলা হয়েছে, বুধবার ওই সাংবাদিকদের আদালতে তোলা হলে রিমান্ড মঞ্জুর করা হয়।

সেজন্য তাদের অফিসিয়াল সিক্রেটস আইনে গ্রেফতার করা হয়। দু’জনই মিয়ানমারের নাগরিক। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ওই দুজনকে আটক করা হয়।

ইয়াংগুন শহরের উপকণ্ঠে পুলিশের নিমন্ত্রণে রাতের খাবার আয়োজন করে তাদের ডেকে নেয়া হয়। এরপর তাদের আটক করা হয়। মিয়ানমারে গোপনীয়তা লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড।

বুধবার আদালতে হাজির করানোর পর সাংবাদিকদের পরিবারের সদস্যরা তাদের জড়িয়ে ধরে কান্নাকাটি করেন। তাদের আটকের পর পরিবারের সদস্যদের দেখা করতে দেয়া হয়নি।

আটককৃত সাংবাদিকদের একজন বলেন, অন্য সাংবাদিকদের সাবধানী হতে বলুন। এটা সত্যিই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা কোন ভুল করিনি। তাদের রিমান্ড মঞ্জুর করে আদালত বলছে এখনো তদন্ত শেষ হয়নি।

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দু’জন পুলিশ কর্মকর্তাকেও আটক করা হয়েছিল। তবে তাদের আদালতে উপস্থাপন করা হয়নি। রয়টার্স বলছে, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তাদের প্রতিনিধিরা কোন ভুল করেনি।

জাতিসংঘ বলছে, গত অাগস্ট মাস থেকে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা মুসলিম সে দেশ থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ