1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বোল্টে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৫৯ Time View

সিরিজে টিকে থাকতে এ ম্যাচের জয়ের কোন বিকল্প ছিল না ওয়েস্ট ইন্ডিজের। তবে ট্রেন্ট বোল্টের ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারলো না সফরকারী দলটি। দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ২০৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে কিউইরা। আর ৩৪ রান খরচায় ৭ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন বোল্ট। এদিনেই ওয়ানডেতে শততম উইকেট নেয়ার মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে ক্রাইশ্চার্চে শুরুটা দুর্দান্ত ছিল নিউজিল্যান্ডের। কলিন মুনরোকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন ওয়ার্কার। মুনরো ৩০ রান করে আউট হলেও ওয়ার্কার করেন হাফ সেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫৮ রান। হাফ সেঞ্চুরির দেখা পান রস টেলর (৫৭)। তবে ৩২৫ রানে বড় সংগ্রহ পায় মূলত নিকলসের ৬২ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৮৩ রানের হার না মানা ইনিংসের উপর ভর করে। এছাড়া টড অ্যাশলে ৪৯ রান করেন।

জবাবে শুরু থেকে শেষ পর্যন্ত বোল্টের গতিতে বিধ্বস্ত ছিল ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সুবাদে ২৮ ওভার ব্যাট করে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে অ্যাশলে নার্স সর্বোচ্চ ২৭ ও শাই হোপ ২৩ রান করেন। কিউই বোলারদের মধ্যে বোল্ট নিয়েছেন ক্যারিয়ার সেরা সাত উইকেট। বাকি তিনটি উইকেট নেন ফার্গুসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ