1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মেসি-রোনালদোরা বিনিয়োগ করছেন স্পেনে, যা বললেন লা লিগা সভাপতি মুদ্রাস্ফীতির শঙ্কায় স্বর্ণের দামে বড় পতন আইসিসির মাসসেরার দৌড়ে হাসান, প্রতিপক্ষ কারা?

ফিলিপাইনে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩০

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৪৬ Time View

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের তুবোদ শহরের কাছে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সেখানে গ্রীষ্মমন্ডলীয় ঝড় তেম্বিনের আঘাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে একটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে।
পুলিশ জানায়, এতে পার্শ্ববর্তী কয়েকটি শহর ও নগরীতে আরো চারজন নিহত হয়েছে।
এদিকে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, লানাও ডেল সুর প্রদেশে এ প্রাকৃতিক দুর্যোগে সাতজনের প্রাণহানি ঘটে।
এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছে। ভূমিধসে এরা মাটি চাপা পড়েছে বা বন্যার পানির তোড়ে ভেসে গেছে। এছাড়া এ প্রাকৃতিক দুর্যোগে ১২ হাজারের বেশী লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে।
উল্লেখ্য, ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি শক্তিশালী ঝড় আঘাত হানলেও মিন্দানাওয়ে এ ধরনের ঝড় আঘাত হানার ঘটনা বিরল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ