1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের সঙ্গে সৎ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মেসি-রোনালদোরা বিনিয়োগ করছেন স্পেনে, যা বললেন লা লিগা সভাপতি

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ৩ জন নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ৪৮ Time View

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। রোববার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
ইন্ডিয়ানা রাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাত ৯ টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় এ রাজ্যের গভীর বনভূমি এলাকায় এক ইঞ্জিন বিশিষ্ট ছোট্ট বিমানটি বিধ্বস্ত হয়।
বিবৃতিতে বলা হয়, ওই বিমানে থাকা তিন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছে। এর পাশাপাশি বিমানটিতে থাকা দুই কুকুরের একটি মারা গেছে।
পুলিশ জানায়, বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া দ্বিতীয় কুকুরটিকে চিকিৎসা দেয়ার জন্য স্থানীয় একটি পশু চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়েছে।
তারা নিহতদের পরিচয় প্রকাশ করেনি।
বিমানটি মিসৌরির কানসাস নগরী থেকে মেরিল্যান্ডের ফ্রেডিরিকে যাচ্ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ