1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ ডুলি ভারতের সঙ্গে সৎ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

গাজায় ইসরাইলি বাহিনীর ট্যাঙ্ক ও বিমান হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
  • ৬৭ Time View

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকার হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ট্যাঙ্ক ও বিমান হামলা চালিয়েছে। সোমবার ইসরাইলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনীদের রকেট হামলার পর তারা পাল্টা এ হামলা চালায়। খবর এএফপি’র।
সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকা থেকে কমপক্ষে দু’টি রকেট ছোড়া হয় এবং এর দ্বিতীয়টি ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে।
প্রথম দফা রকেট হামলার পর সামরিক বাহিনী বিবৃতি জারি করে এর জবাব দেয়ার কথা জানায়। এরপরই গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাসের সামরিক চৌকিগুলো লক্ষ্যকরে ইসরাইলি বাহিনী ট্যাঙ্ক ও বিমান হামলা চালায়।
প্রথম দফার রকেট হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সেব্যাপারে কিছু বলা হয়নি। গাজা থেকেও ইসরাইলি বাহিনীর হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিয়ে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির পর এটি ছিলো সর্বশেষ পাল্টাপাল্টি হামলার ঘটনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ