1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ৫৭ Time View

বিশ্ববাজারে কিছুটা কমেছে খাদ্যপণ্যের দাম, তবে দেশের বাজার এখনও ঊর্ধ্বমুখী। গত দুই মাস (অক্টোবর ও নভেম্বর) ধরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ক্রমশই নিম্নমুখী। এ সময় চিনি ও ভোজ্য তেলের দাম কিছুটা বাড়লেও দুগ্ধপণ্যের দাম কমায় সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে বাজার। এ ছাড়া মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) খাদ্যসূচকে অক্টোবর মাসের তুলনায় খাদ্যপণ্যের দাম ০.৫ শতাংশ কমে ১৭৫.৮ পয়েন্ট হয়েছে। এর আগের মাস অর্থাৎ অক্টোবরেও খাদ্যপণ্যের দাম ১.৩ শতাংশ কমেছিল।

এফএও জানিয়েছে, চলতি মৌসুমে আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের সরবরাহ বেড়ে হবে ৩ হাজার ৩৩১ মিলিয়ন টন, যা যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। এ ছাড়া ২০১৭-১৮ মৌসুমে বিশ্ব খাদ্যশস্যের ব্যবহার ১.২ শতাংশ বেড়ে হবে ২ হাজার ৫৯৯ মিলিয়ন টনে দাঁড়াবে। ফলে মজুদ বেড়ে হবে রেকর্ড ৭২৬ মিলিয়ন টন। এ মৌসুমে গম ও ভুট্টার মজুদও রেকর্ড পরিমাণ বাড়বে।

এফএও আরও জানায়, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়াসহ বেশ কিছু অঞ্চলে ভুট্টার উৎপাদন বাড়ায় এ বছর খাদ্যশস্যের মোট উৎপাদন হবে ২ হাজার ৬২৭ মিলিয়ন টন, যা সংস্থার অক্টোবরের পূর্বাভাসের চেয়ে ১৩.৪ মিলিয়ন টন বেশি। এর মধ্যে বিশ্বে গমের উৎপাদন হবে ৭৫৪.৮ মিলিয়ন টন এবং চালের উৎপাদন হবে ৫০০.৮ মিলিয়ন টন, যা ২০১৬ সালের রেকর্ড উৎপাদনের চেয়ে কিছুটা কম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ