1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

বিশ হাজার মার্কিন ডলার জরিমানা গুনলেন সৌরভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মে, ২০১২
  • ১৮১ Time View

জরিমানা গুনতে হয়েছে পুনে ওয়ারিয়র্স দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। আইপিএল-এর পঞ্চম আসরে গত মঙ্গলবার ডেকান চার্জার্স-এর বিপক্ষে কটকে অনুষ্ঠিত ম্যাচে ‘স্লো’ ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে তাকে। সেদিন নির্ধারিত সময় থেকে দেড় ওভার পিছিয়ে ছিল পুনে ওয়ারিয়র্স।
আইপিএল-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মৌসুমে এটাই সৌরভের এ ধরনের প্রথম ঘটনা। যে কারণে তাকে বিশ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়।
ডেকান চার্জার্সের ছুড়ে দেয়া ১৮৭ রানের জয়ের লক্ষ্যে পৌছতে ব্যর্থ হওয়ার কারণে হেরে যায় পুনে ওয়ারিয়র্স। সৌরভ গাঙ্গুলি এবং মাইকেল ক্লার্ক যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ পুনে ওয়ারিয়র্স দল জয়ের পথে ছিল। ডেকানের ঢিমেতালা ফিল্ডিংও পুনেকে জয়ের পথে এগিয়ে যেতে সহায়তা করছিল। কিন্তু ১৩ রান দূরে থাকতেই লড়াই শেষ হয় পুনের। টানা তৃতীয় পরাজয়ের পর পয়েন্ট টেবিলে নিচের দিক থেকে তৃতীয় স্থানে আছে পুনে ওয়ারিয়র্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ