1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

তেজগাঁও হলি রোজারিও চার্চ পরিদর্শন করলেন পোপ ফ্রান্সিস

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৫০ Time View

 পোপ ফ্রান্সিস শনিবার রাজধানীর তেজগাঁও হলি রোজারিও চার্চ পরিদর্শন করেছেন।
সকাল সাড়ে ন’টায় হলি রোজারিও চার্চে গিয়ে শুরুতেই তিনি মাদার তেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটি হোমসে যান এবং সেখানকার অনাথ, প্রতিবন্ধী ও অসুস্থ রোগীদের সাথে কিছু সময় কাটান।
এরপর তিনি গীর্জা প্রাঙ্গণে প্রবেশ করেন, এসময় শিশুরা বাংলাদেশ ও ভাটিকানের পতাকা নেড়ে পোপ ফ্রান্সিসকে স্বাগত জানায়।
হলি রোজারিও গীর্জায় পৌঁছালে চার্চের বিশপ রমেন বৈরাগী, বিশপ পল পনেন কুবি, ফাদার কমল কোড়াইয়া ও ব্রাদার বিজয় রড্রিক্স পোপকে স্বাগত জানান।
তেজগাঁ চার্চে তিনি বিশেষভাবে নির্মিত চেয়ারে বসে সবার বক্তব্য মনযোগ দিয়ে শোনেন।
সেখানে স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রামের আর্চবিশপ মজেস কস্তা। ব্রতীয় জীবনের স্বাক্ষ্য তুলে ধরেন ফাদার আবেল বি রোজারিও, ফাদার ফ্রাংকো, সিস্টার মেরি চন্দ্রা, ব্রাদার লরেন্স ডায়েস ও সেমিনারিয়ান মার্সেলিয়াস টপ্পো।
ধন্যবাদ জ্ঞাপন করেন কার্ডিনাল ও ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও।
পরে পোপ ফ্রান্সিস সমবেত প্রায় দু’হাজার ফাদার, ব্রাদার, সিস্টার ও খ্রিষ্টভক্তের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি খ্রিষ্টান কবরস্থানে যান। সেখানে আশির্বাদ শেষে ১৬৭৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত পুরনো হলি রোজারি গীর্জা-ঘরে বটমলী হোমস অর্ফানেজের অনাথ মেয়েদের সাথে প্রার্থনায় যোগ দেন।
এখানে তাকে স্বাগত জানান বিশপ সেবাস্টিয়ান টুডু, সিস্টার মেরি মিনতি ও সিস্টার মেরি বিজয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ