1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ

‘ঢাকার মানুষের মনের ভেতর থাকবেন আনিসুল’

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
  • ৩৬ Time View

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়। যতদিন ঢাকা মহানগর থাকবে ততদিন তিনি মানুষের মনের ভেতরে থাকবেন।

আজ (শনিবার) দুপুরে সদ্যপ্রয়াত আনিসুল হকের বনানীর বাসভবনে মরদেহ দেখতে গিয়ে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ব্যক্তি জীবনে সকল ক্ষেত্রে সফল ছিলেন আনিসুল হক। টেলিভিশন উপস্থাপক হিসেবেও তিনি মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন। ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের দক্ষ সভাপতি ছিলেন তিনি। সকল কাজে তিনি ছিলেন যোগ্য, বিশ্বস্ত ও আস্থাভাজন। বিপদে-আপদে যে কেউও গেলে তিনি তাদের সহযোগিতা করতেন।

মন্ত্রী বলেন, ব্যবহারের দিক দিয়ে আনিসুল হক ছিলেন অমায়িক। সামান্য সময়ে তিনি সবাইকে আপন করে নিতেন। আনিসুল হক আমার খুব প্রিয় মানুষ ছিলেন। ব্যক্তিগত জীবনে আমি তার কাছে ঋণী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ