1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে জুয়েলার্সে সোনা চুরির ঘটনায় গ্রেফতার ৮ ডাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট চালু রাষ্ট্রপতি / ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয় ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ ডুলি ভারতের সঙ্গে সৎ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ

মিয়ানমারে বিস্ফোরণে নিহত ৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
  • ৪৫ Time View

মিয়ানমারের মগওয়ে অঞ্চলের একটি কয়লা খনিতে অক্সিজেন সরবরাহকারী একটি পাইপ বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছে। বিস্ফোরণের কারণে খনিতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া খনির কিছু অংশও ধসে পড়েছে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সোমবার মগওয়ে কেন্দ্রীয় অঞ্চলের মিনবু শহরের খনিতে ওই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের সময় খনির ১০০ মিটার গভীরে শ্রমিকরা অবস্থান করছিলেন।

পাইপ বিস্ফোরণে খনির প্রাচীর ধসে গর্তের সৃষ্টি হয়েছে। অং উইন সেইন বলেন, খনিতে যেকোনো মুহূর্তে ধসের শঙ্কা দেখা দেয়ায় আমরা সমস্যার মুখোমুখি হয়েছি। এখন পর্যন্ত নিখোঁজ একজনকে খুঁজে পাওয়া যায়নি। তবে তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

ফায়ার সার্ভিসের এই পরিচালক বলেন, বিস্ফোরণের সময় দুই চীনা নাগরিকসহ চারজন খনি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। চিত হ্যান নামে স্থানীয় এক ব্যবসায়ী ওই খনির দায়িত্বে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ