1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

লিঙ্গ সমতার প্রতি বিশ্ব মনযোগ আকষর্ণে মেগানের সহায়তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭
  • ৫৪ Time View

মেগান মার্কেল লিঙ্গ সমতার প্রতি বিশ্ব সম্প্রদায়ের মনযোগ আকর্ষণে সহায়তা করেছেন। সোমবার জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা একথা জানিয়ে বলেছে, আশা করা হচ্ছে ব্রিটিশ রাজপুত্র হ্যারির বাগদত্তা মেগান নারীর পক্ষে তার অবস্থান অব্যাহত রাখবেন। খবর এএফপি’র।
মার্কিন অভিনেত্রী ৩৬ বছর বয়সী মেগান ২০১৪ সালে রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও জাতিসংঘে নারী নেতৃত্বের পক্ষে প্রচারণা চালান এবং এক বছর পর বেইজিং উইমেন’স কনফারেন্সের ২০তম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
নারীদের পক্ষে মেগান বিশ্বব্যাংকের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে তিনি ওয়াশিংটন যান এবং সেখানে তিনি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এছাড়াও এই নারী অধিকারকর্মী রুয়ান্ডায়ও গিয়েছেন। দেশটির পার্লামেন্টে বিপুল সংখ্যক নারী সদস্য রয়েছে। তিনি সেখানে দেশটির কর্মকর্তাদের সঙ্গে দেখা এবং একটি শরণার্থী শিবির পরিদর্শন করেন।
জাতিসংঘের নারী বিষয়ক এক মুখপাত্র বলেন, ‘মেগান মার্কেল বিশ্বে লিঙ্গ সমতার বিষয়ে বিশ্বের মনযোগ আকর্ষণে সহায়তা করছেন।’
মেগান তার এক বক্তব্যে বলেন, ‘আমি একজন নারী ও নারীবাদী হিসেবে গর্বিত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ