1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

চলে গেলেন বঙ্গবন্ধুর ছোট বোন খাদিজা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মে, ২০১২
  • ১২৬ Time View

চলে গেলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপু খাদিজা হোসেন।

মঙ্গলবার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর।

ল্যাবএইড সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তিনি মারা যান। বঙ্গবন্ধুর ছোট বোন খাদিজা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

ফুফুর মৃত্যু সংবাদ শুনে তার ধানমণ্ডি ৪/এ’র বাড়িতে ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। মরহুমার আত্মার মাগফেরাত চেয়ে দোয়া পড়েন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, খাদিজা হোসেন একই সঙ্গে বঙ্গবন্ধুর ছেলে শেখ জামালের শাশুড়ি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের মধ্যে শেখ জামাল ও তার স্ত্রী রোজী জামালও নিহত হন। ১৯৩০ সালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় খাদিজা হোসেনের জন্ম। তার স্বামী প্রয়াত সচিব এটিএম সাঈদ হোসেনের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানিতে।

মৃত্যুকালে বঙ্গবন্ধুর ছোট বোন খাদিজা হোসেন তিন মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ