1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

মাদরাসার শ্রেণিকক্ষে ছাত্রের ঝুলন্ত মরদেহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৭২ Time View

নওগাঁর রানীনগরে সিজান (১৮) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বেতগাড়ী হাফেজিয়া মাদরাসার শ্রেণীকক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মাদরাসার চার ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

সিজানের মামা আব্দুর রশিদ বলেন, সিজান গ্রামের ডা. বারিক হোসেনের ছেলে। বাড়ির পাশেই মাদরাসা। প্রতিদিন রাতে ৮-৯টার দিকে বাড়িতে আসত। কিন্তু সোমবার রাত ১০টা পর্যন্ত সিজান বাড়িতে না আসায় মাদরাসাসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। এছাড়া ওইদিন সন্ধ্যার দিকে মাদরাসায় তার পড়ার শব্দ অনেকেই শুনেছে।

মঙ্গলবার সকালে মাদরাসার এক ছেলে শ্রেণীকক্ষে সিজানকে ঝুলন্ত অবস্থায় দেখে সবাইকে জানায়। এরপর থানা পুলিশে সংবাদ দেয়া হয়। এসময় সিজানের দু’হাত পাঞ্জাবি দিয়ে বাঁধা ছিল। এছাড়া স্কার্ফ (মাথায় দেয়া কাপড়) দিয়ে শ্রেণিকক্ষের তীরের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলানো ছিল। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। তদন্ত করে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ