1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

মানবাধিকার প্রতিষ্ঠায় আমৃত্যু সক্রিয় ছিলেন সুফিয়া কামাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৫০ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কবি বেগম সুফিয়া কামালের মতো মহীয়সী নারীর জীবনাদর্শ ও সাহিত্যকর্ম দেশপ্রেমের মহান চেতনায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, সুফিয়া কামাল নারীসমাজকে অজ্ঞানতা, কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত করতে আজীবন সংগ্রাম করে গেছেন। মহান ভাষা আন্দোলন, স্বাধীকার, মুক্তিযুদ্ধসহ গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনে তিনি আমৃত্যু সক্রিয় ছিলেন।

কবি বেগম সুফিয়া কামালের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

নারীমুক্তি, গণতন্ত্র ও সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের অগ্রদূত কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সুফিয়া কামাল ছিলেন নারী আন্দোলনের পথিকৃৎ এবং সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা।

আবদুল হামিদ বলেন, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, তিনি ছিলেন তার অন্যতম উদ্যোক্তা। বিভিন্ন গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে তার (সুফিয়া কামাল) অবদানের জন্য তাকে ‘জননী সাহসিকা’ উপাধিতে ভূষিত করা হয়।

আবদুল হামিদ উল্লেখ করেন, ১৯১১ সালে কবি সুফিয়া কামালের যখন জন্ম তখন বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষার সুযোগ ছিল একেবারে সীমিত। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের আগ্রহে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা করেন। তিনি নিজ উদ্যোগে শুধু নিজেকে শিক্ষিত করেননি, পিছিয়ে পড়া নারী সমাজকে শিক্ষার সুযোগ করে দেয়ারও আন্দোলন শুরু করেছিলেন।

সুফিয়া কামালের প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ মহিলা পরিষদ’ নারী অধিকার আদায়ের এক অনন্য প্রতিষ্ঠান। তিনি তার কাব্যপ্রতিভা ও কর্মের গুণে ‘আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন’ বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। তিনি কবি সুফিয়া কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ