1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

জঙ্গি ও সন্ত্রাসের স্থান বাংলাদেশে হবে না : ভূমিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭
  • ৫৫ Time View

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসবাদীদের কোনো স্থান হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

তিনি বলেন, এদেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, মাদক নির্মূল করা হবে। বঙ্গবন্ধু এদেশের প্রতিটি মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সেই দিকেই এগোচ্ছেন।

আটঘরিয়া উপজেলা এসিল্যান্ড গোলাম মোর্শেদের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক আ. গফুর, মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফুটু, পাবনা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. সেলিম, মুক্তিযুদ্ধকালীন কোম্পানির ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, উপজেলা প্রকৌশলী রবিউল আউয়াল প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ