1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি ঘানাকে হারিয়ে শেষ দল হিসেবে শেষ ষোলোয় কলম্বিয়া ‘নকআউটে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয় না’ জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

উৎপলের সন্ধান না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৫২ Time View

নিখোঁজ সাংবাদিক উৎপলের সন্ধান দাবিতে কঠোর কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল। তিনি বলেন, আগামী ২৫ নভেম্বর (শনিবার) মহাসমাবেশে সারাদেশ থেকে সাংবাদিকরা ঢাকা আসবেন। সেখানে তরুণ সাংবাদিক উৎপল দাসের সন্ধান, সাংবাদিকদের নিরাপত্তা ও বেতন-ভাতা বিষয়ে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধানের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রাদানের পূর্বে বিক্ষোভ কর্মসূচি থেকে তিনি এসব কথা বলেন।

মনজুরুল আহসান বুলবুল বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা বেতন-ভাতা পাচ্ছেন না। আমাদের নেতৃবৃন্দ যেসব প্রতিষ্ঠানে কাজ করছে সেখানেও বেতন হচ্ছে না। সংবাদপত্রে একটি দুষ্টচক্র কাজ করছে।

এ সময় ২৫ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিতব্য মহাসমাবেশে সারাদেশ থেকে সাংবাদিকদের অংশ গ্রহণের আমন্ত্রণ জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে সাংবাদিক ওমর ফারুক বলেন, যেসব প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা বেতন-ভাতা পাচ্ছে না। তাদের বেতন-ভাতার দাবিতে প্রয়োজনে প্রতিষ্ঠানের গেটে অবস্থান নিয়ে তাদের বাধ্য করা হবে।

বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ বলেন, সাংবাদিক উৎপল নিখোঁজ হওয়ার বিষয়টা আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি ও র‌্যাবের মহাপরিচালকে জানিয়েছি।

অন্যদের মধ্যে বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি মনির হোসেন লিটন ও সাধারণ সম্পাদক শফিউল প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ