1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

সাইদের গৃহবন্দির মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৬২ Time View

ভারতের মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সাইদের নিরাপত্তা বাড়াতে পঞ্জাব প্রদেশের সরকারকে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। তাদের দাবি, এক ‘বিদেশি গুপ্তচর সংস্থা’ হাফিজকে খুন করার জন্য অন্য এক নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যকে ৮ কোটি টাকা দিয়েছে। তবে গুপ্তচর সংস্থাটি কোন দেশের, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। খবর- আনন্দবাজারের।

খবরে বলা হয়, গত জানুয়ারিতে সাইদ ও তার চার সঙ্গী আবদুল্লা উবেদ, মালিক জাফর ইকবাল, আব্দুল রহমান ও কাজি হুসেনকে সন্ত্রাস-বিরোধী আইনে গৃহবন্দি করে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই ইসলামাবাদ এই পদক্ষেপ করেছিল বলে ধারণা কূটনীতিকদের। এর পর গত মাসেই (অক্টোবর) সাইদের গৃহবন্দি থাকার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পঞ্জাব প্রশাসন।

তাদের বক্তব্য, হাফিজ বাইরে এলে আইন-শৃঙ্খলার গুরুতর অবনতি হতে পারে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে হাফিজের গৃহবন্দি থাকার মেয়াদ বাড়লেও তার বাকি চার সঙ্গীকে মুক্তি দিয়েছে পাক সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ