1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম শয়ানে মাহবুবুল হক

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৫৩ Time View

কানাডার ‘অটোয়া মুসলিম গোরস্থান’-এ চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাসদের আহ্বায়ক আ ফ ম মাহবুবুল হক। শনিবার (১১ নভেম্বর) কানাডার স্থায়ী সময় দুপুর আড়াইটা (বাংলাদেশ সময় রাত দেড়টা) রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এর আগে অটোয়া জামে মসজিদে জোহর নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই বীর সৈনিককে শেষ বিদায় জানানোর জন্য অটোয়ায় নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মিজানুর রহমানসহ ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন শহর থেকে আগত মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ ও রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।

অটোয়া জামে মসজিদের প্রাঙ্গণে ‘লাল সবুজ পতাকা’য় জড়ানো কফিনে চিরনিদ্রায় শায়িত মাহবুবুল হকের প্রতি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত মিজানুর রহমান এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কানাডা শাখা।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক এবং মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক গত ৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় ১০ নভেম্বর, সকাল ১০টা ১৫মিনিট) অটোয়া সিভিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ