1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

সৌদি-ইরান উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্টের রিয়াদ সফর

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৮০ Time View

ইয়েমেন ও লেবানন সংকটের কারণে তেহরান ও রিয়াদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গতকাল বৃহস্পতিবার ক্ষমতাশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন।
ম্যাক্রোঁ তার প্রথম মধ্যপ্রাচ্য সফরে সংযুক্ত আরব আমিরাত থেকে রিয়াদ পৌঁছেন এবং যুবরাজের সঙ্গে সরাসরি বৈঠকে মিলিত হন।
লেবানন ও ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে বিপরীত পক্ষ অবলম্বনের কারণে সুন্নী অধ্যুসিত সৌদি আরব ও শিয়া অধ্যুসিত ইরানের মধ্যে বিরোধ বৃদ্ধির মধ্যে ফরাসী প্রেসিডেন্ট এই সফর করছেন।
সৌদি সফরের আগে দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ‘আমি জেনেছি সৌদি আরব ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। এসময় তিনি আরো বলেন, সকল পক্ষের সঙ্গে কথা বলা অত্যন্ত প্রয়োজন এবং শান্তি স্থাপনে ফ্যান্সের একটা ভূমিকা রয়েছে।’
গত শনিবার ইরান সমর্থিত বিদ্রোহী হুতি গ্রুপ রিয়াদ বিমান বন্দরে ব্যর্থ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর সৌদি আরব এ কঠোর অবস্থান নেয়।
সৌদি সরকার ‘সরাসরি আগ্রাসন’ হিসাবে অভিহিত করে এ জন্য ইরানকে অভিযুক্ত করে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।
ফরাসী প্রেসিডেন্ট হুতিদের রিয়াদে হামলার নিন্দা করেছেন এবং সৌদি সরকারের প্রতি সংহতি জানিয়েছেন।
ম্যাক্রোঁ ও যুবরাজ সালমান মধ্য প্রাচ্যের নিরাপত্তা ও শান্তি নিয়ে আলোচনা করেন। তারা সন্ত্রাসের বিরুদ্ধে এক সাথে কাজ করারও ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ