1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির

ভিয়েতনামকে রাশিয়ার ৪০ মেট্রিক টন মানবিক সাহায্য

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৬৪ Time View

 রাশিয়ার জরুরি মন্ত্রণালয় শক্তিশালী টাইফুন ডামরির আঘাতে ক্ষতিগ্রস্ত ভিয়েতনামকে ৪০ মেট্রিক টন মানবিক সাহায্য পাঠিয়েছে। একটি হেলিকপ্টারে করে তারা এ সাহায্য পাঠায়। মন্ত্রণালয়ের প্রেস শাখা একথা জানায়। খবর তাস’র।
এক মুখপাত্র বলেন, ‘টাইফুনের আঘাতে ক্ষতিগ্রস্ত ভিয়েতনামের নাগরিকদের জন্য ৪০ মেট্রিক টন মানবিক সাহায্য নিয়ে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের একটি হেলিকপ্টার ক্যাম রনের উদ্দেশ্যে মস্কোর কাছের রামেনস্কয়ি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
এসব মানবিক সাহায্যের মধ্যে চিনি ও দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী রয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ সাংবাদিকদের বলেন, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মঙ্গলবার ফিয়েতনামে টাইফুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ভিয়েতনামের মধ্যাঞ্চলে সপ্তাহান্তে এ শক্তিশালী টাইফুন আঘাত হানে। বিগত ২০ বছরের মধ্যে দেশটিতে এটি ছিল সবচেয়ে ভয়াবহ টাইফুনের আঘাত। এতে মৃতের সংখ্যা ৬০ জন ছাড়িয়ে গেছে এবং এখনো অনেকে নিখোঁজ রয়েছে। ফলে এ সংখ্যা ক্রমেই বাড়ছে।
টাইফুনের আঘাতে প্রায় ৮০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং প্রায় ৪০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ