1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

সিলেটের কানাইঘাটে পাথর চাপায় ৪ শিশু নিহত : নিখোঁজ ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৮২ Time View

 সিলেটের কানাইঘাটের লোভাছড়া কোয়ারির পাশে বাংলা টিলা এলাকায় পাথর চাপার ঘটনায় ৪ শিশু নিহত ও অপর ৩ শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো জাকির, মারুফ এবং দুই সহোদর নাহিদ ও সাকিল। এরা একই গ্রামের বাসিন্দা। নাহিদ কান্দুলা কওমি মাদ্রাসায় ও সাকিল হারিছ চৌধুরী একাডেমির ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত।
কানাইঘাট উপজেলা নিবাহী কর্মকর্তা তানিয়া সুলতানা আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভোরে পাথর কুড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে পরিবারের বরাত দিয়ে ইউএনও জানান।
তিনি বলেন, নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ ও স্থানীয়রা তৎপরতা চালাচ্ছে। আহত এক শিশুকে উদ্ধারের পর কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাহিদ ও সাকিলের বাবা আলমাছ উদ্দিন বলেন, তাদের এলাকায় ওয়াজ মাহফিলকে সামনে রেখে টাকা যোগাড়ের জন্য সবাইকে ফাঁকি দিয়ে শিশুরা পাথর কুঁড়াতে যায়। তখন এই দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ